বাসসের সাবেক এমডি মাহবুব মোর্শেদকে দুদকে তলব
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে বক্তব্য শোনা ও তথ্য সংগ্রহের উদ্দেশ্যে এই তলবি নোটিশ পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয় থেকে এই নোটিশ পাঠানো হয়। দুদকের উপপরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা এ কে এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত নোটিশে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আগামী সোমবার বিকেল হাজির হওয়ার জন্য বলা হয়েছে।
নোটিশে মাহবুব মোর্শেদকে হাজির হওয়ার সময় তার জাতীয় পরিচয়পত্র , পাসপোর্টের কপি এবং বক্তব্য সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র সাথে আনতে বলা হয়েছে।
Comments