সড়ক পথে মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
দিনব্যাপী সফরে মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশে রওনা হন তিনি। এরপর বেলা সোয়া ১০টায় সিলেট পৌঁছানোর পর সেখান থেকে বাসযোগে সড়ক পথে মৌলভীবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী দুপুর ১ টায় শ্রীমঙ্গলে নির্ধারিত একটি অনুষ্ঠানে যোগ দেবেন। দুপুর ২টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মূল অনুষ্ঠানে যোগ দেবেন এবং দেশব্যাপী ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। বিকেলে দুসাই রিসোর্টের উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে কিছু সময় বিশ্রামের পর একটি রাজনৈতিক সভায় অংশ নেবেন তিনি। সন্ধ্যায় সফর শেষে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে পুনরায় ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে মৌলভীবাজার জেলাজুড়ে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র ও জোরদার নিরাপত্তা ব্যবস্থা। অন্যদিকে, দীর্ঘ প্রতীক্ষিত এই সফরকে ঘিরে স্থানীয় আওয়ামী লীগ ও দলীয় নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
Comments