মিশরে যেতে নতুন ভিসা নীতির মুখে বাংলাদেশিরা
বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন কনস্যুলার সেবা ফি ঘোষণা করেছে মিশর। নতুন এই তালিকায় ভিসা ইস্যু, নথিপত্র সত্যায়ন (লিগালাইজেশন) এবং বিভিন্ন ধরনের ডকুমেন্ট ইস্যুর ক্ষেত্রে নতুন ফি হার নির্ধারণ করা হয়েছে। ভিসার মধ্যে সিংগেল এন্ট্রি, মাল্টিপল এন্ট্রি এবং পাঁচ বছর মেয়াদি ভিসার ফি পরিবর্তন করা হয়েছে।
রোববার (১৭ মে) ঢাকার মিসর দূতাবাস সামাজিক মাধ্যম ফেসবুকে তাদের পেজে দেয়া এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
দূতাবাসের তথ্য অনুযায়ী, এখন থেকে বাংলাদেশি পাসপোর্টধারীদের সিংগেল এন্ট্রির ক্ষেত্রে ৯ হাজার ২০০ টাকা, মাল্টিপল এন্ট্রির ক্ষেত্রে ১২ হাজার ১৫০ টাকা এবং পাঁচ বছর মেয়াদি ভিসার ফি ৯৫ হাজার ২০০ টাকা।
Comments