গ্রাহকবান্ধব গ্যাস সরবরাহে নতুন নির্দেশনা
সরকার গ্যাস সরবরাহ ও সেবা প্রক্রিয়াকে আরও সহজ এবং গ্রাহকবান্ধব করতে নতুন কিছু সুনির্দিষ্ট নির্দেশনা জারি করেছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এই সংক্রান্ত একটি পরিপত্র প্রকাশ করা হয়েছে।
গ্যাস সেবায় সরকারের নতুন চার নির্দেশনা:
-
এখন থেকে অনুমোদিত প্রতি ঘণ্টার লোড ঠিক রেখে যদি গ্যাস সরঞ্জাম পুনর্বিন্যাস বা প্রতিস্থাপন করতে হয়, তবে বিতরণ কোম্পানির আলাদা অনুমতির প্রয়োজন হবে না। তবে কাজটি অবশ্যই কোম্পানির তালিকাভুক্ত ঠিকাদার দিয়ে করাতে হবে।
-
যদি একই আঙিনায় একই মালিকের একাধিক শিল্প ইউনিট থাকে, তবে একটির অব্যবহৃত গ্যাস লোড অন্যটিতে স্থানান্তর করা যাবে। এক্ষেত্রে আঞ্চলিক প্রধান বা ব্যবস্থাপনা পরিচালকের অনুমোদন নিতে হবে।
-
শিল্প ইউনিটের প্রয়োজনে 'ক্যাপটিভ পাওয়ার' শ্রেণির লোডকে 'শিল্প' শ্রেণিতে রূপান্তর করা যাবে। তবে নিয়ম অনুযায়ী, 'শিল্প' শ্রেণির লোড কোনোভাবেই 'ক্যাপটিভ পাওয়ার' শ্রেণিতে নেওয়া যাবে না।
-
নতুন মিটার স্থাপনের পর তার গুণগত মান যাচাইয়ের কাজটি সংশ্লিষ্ট কোম্পানিকে অবশ্যই ৭ দিনের মধ্যে সম্পন্ন করতে হবে।
ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা সামাল দিতে এবং গ্রাহক সেবা আধুনিক করতে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী এই নিয়মগুলো করা হয়েছে। বিশেষ করে শিল্প মালিকদের হয়রানি কমাতে এবং দ্রুত সেবা নিশ্চিত করতেই এই উদ্যোগ।
Comments