৩৭,৫৬৭ পরিবারে পৌঁছেছে ‘ফ্যামিলি কার্ড’ সুবিধা
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, "এখন পর্যন্ত ৩৭ হাজার ৫৬৭ পরিবারকে 'ফ্যামিলি কার্ড' দেওয়া হয়েছে। ১০ জেলার ২২ হাজারের বেশি প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি কৃষককে 'কৃষক কার্ড' বিতরণ করা হয়েছে।" শনিবার (১৮ এপ্রিল) সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মাহদী আমিন বলেন, 'প্রতিটি ফ্যামিলি কার্ডে মাসিক ২ হাজার ৫০০ নগদ টাকা সহায়তা করা হচ্ছে। এটি নারীর অর্থনৈতিক, পারিবারিক ও সামাজিক ক্ষমতায়নের এক আন্তর্জাতিক রোল মডেল। একইভাবে ১০টি সুবিধা ও নগদ অর্থায়ন সংবলিত কৃষক কার্ড পেলে প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি কৃষকরা উপকৃত হবেন।'
তিনি বলেন, 'দায়িত্বগ্রহণের পর সরকার ১২ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফ করেছে। পর্যায়ক্রমে এ ধরনের কার্যক্রম বাড়ানো হবে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, 'দায়িত্ব গ্রহণের দুই মাসের মধ্যে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের দৃশ্যমান অগ্রগতি হয়েছে। এটি দেশে-বিদেশে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে।'
Comments