নববর্ষে মেট্রোরেল চলাচলে নতুন সিদ্ধান্ত: বন্ধ থাকবে দুটি স্টেশন
পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে মেট্রোরেল চলাচলে সাময়িক পরিবর্তন এনেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। নিরাপত্তা ও জনসমাগম নিয়ন্ত্রণের লক্ষ্যে নববর্ষের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ স্টেশন নিয়ে এই বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডিএমটিসিএল-এর বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) মেট্রোরেলের দুটি গুরুত্বপূর্ণ স্টেশনে যাত্রী সেবা বন্ধ থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনটি নববর্ষের দিন সারাদিন বন্ধ থাকবে। শাহবাগ স্টেশনটিতে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত ট্রেন থামবে না এবং যাত্রী সাধারণের প্রবেশ বন্ধ থাকবে।
পহেলা বৈশাখের উৎসবে যোগ দিতে আসা মানুষের যাতায়াতে এই সাময়িক পরিবর্তনের ফলে যে অসুবিধার সৃষ্টি হতে পারে, তার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ (ডিএমটিসিএল) যাত্রী সাধারণের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
Comments