যুদ্ধ শুরুর জন্য ইসরাইলের আঙুল ট্রিগারেই আছে: নেতানিয়াহু
মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির প্রচেষ্টার মাঝেই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যেকোনো সময় যুদ্ধ শুরুর জন্য তাদের আঙুল 'ট্রিগারেই' আছে। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে সতর্ক করে বলেছেন, চুক্তি ব্যর্থ হলে ইরানে যেকোনো সময়ের চেয়ে ভয়াবহ এবং শক্তিশালী হামলা চালানো হবে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি চললেও দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। ইসরাইল ও যুক্তরাষ্ট্রের দাবি—লেবানন এই যুদ্ধবিরতির অন্তর্ভুক্ত নয়। আইডিএফ-এর হামলার জবাবে উত্তর ইসরাইলের মানারা বসতিতে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। লেবাননে ইসরাইলি হামলা যুদ্ধবিরতিকে ঝুঁকিতে ফেলছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ প্রধান। লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম এই হত্যাযজ্ঞ বন্ধে সব শক্তি নিয়োগের কথা জানিয়েছেন।
ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ জানিয়েছেন, হামলা অব্যাহত থাকলে আলোচনা করা অযৌক্তিক। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস
ইরান হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করলেও আইআরজিসি সমুদ্রতলে মাইন এড়িয়ে চলার জন্য একটি বিকল্প রুট ঘোষণা করেছে। এই রুটে চলতে হলে আইআরজিসি নৌবাহিনীর সাথে সমন্বয় করা বাধ্যতামূলক।
ট্রাম্প জানিয়েছেন, মার্কিন জাহাজ ও সামরিক বিমান ইরানের চারপাশে অবস্থান করবে। চুক্তি পূর্ণ পালন না করলে তেহরানের ওপর পুনরায় হামলা শুরু হবে।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, হরমুজ প্রণালী পুনরায় চালু করতে ১৫টি দেশ ঐক্যবদ্ধ হয়েছে। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীও যুদ্ধবিরতিতে লেবাননকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন।
উদ্ভূত পরিস্থিতি নিয়ে আগামী শনিবার পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনা হওয়ার কথা রয়েছে। হোয়াইট হাউস নিশ্চিত করেছে যে, এতে যুক্তরাষ্ট্রের পক্ষে ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স এবং ইরানের পক্ষে সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ নেতৃত্ব দেবেন।
Comments