মোজতবা খামেনি সুস্থ আছেন: আরাগচি
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সুস্থ আছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। মোজতবাকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পর আরাগচি এমন তথ্য দিলেন। তিনি বলেছেন, নতুন নেতা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রেখেছেন।
আরাগচি বলেন, যুদ্ধের ন্যায্য সমাপ্তি ঘটাতে পারে- এমন যেকোনো আঞ্চলিক উদ্যোগকে ইরান স্বাগত জানায়। তবে এখন পর্যন্ত যুদ্ধ শেষ করার নির্দিষ্ট কোনো উদ্যোগ আলোচনার টেবিলে নেই। হরমুজ প্রণালি নিয়ে আরাগচি বলেন, এটি সবার জন্য উন্মুক্ত, শুধু যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র ছাড়া।
মোজতবা খামেনিকে নিয়ে এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তিনি মনে করেন নতুন সর্বোচ্চ নেতা জীবিত আছেন কিন্তু তাঁর বেশ ক্ষতি হয়েছে।
নির্বাচিত হওয়ার পর থেকে মোজতবাকে প্রকাশ্যে দেখা যায়নি। গত বৃহস্পতিবার রাষ্ট্রীয় টেলিভিশনে তাঁর বিবৃতি প্রচার হয়। তবে সেটি টেলিভিশনের উপস্থাপক পড়ে শোনান। এতে হরমুজ প্রণালি বন্ধ রাখার ঘোষণা দিয়ে মোজতবা বলেন, প্রতিবেশীরা তাদের ভূখণ্ড থেকে মার্কিন ঘাঁটি না সরালে সেগুলো ইরানের লক্ষ্যবস্তু হতে পারে।
Comments