ইরান যুদ্ধে কুর্দিরা জড়িত হোক-নিহত হোক চাই না, যুদ্ধ আর জটিল হোক চাই না: ট্রাম্প
সিআইএ ইরানের বিরুদ্ধে স্থল হামলা চালাতে ইরাক ও ইরানের কুর্দিদের ব্যবহার করার একটি গোপন পরিকল্পনা করেছিল বলে জানিয়েছে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম। এ তথ্য প্রকাশ করে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনসহ কয়েকটি গণমাধ্যম।
তবে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি চান না কুর্দিরা ইরান যুদ্ধে জড়িত হোক, তারা মারা পড়ুক। ট্রাম্প বলেছেন, কুর্দিরা জড়িত হলে এ যুদ্ধ আরও জটিল হবে। তিনি যুদ্ধ আর জটিলও চান না।
ট্রাম্পের ভাষ্য, 'কুর্দিরা জড়িত হোক আমরা চাই না। কুর্দিদের প্রতি আমরা খুবই বন্ধুত্বপূর্ণ। আপনারা জানেন, যুদ্ধ এখন যতটা জটিল অবস্থায় আছে এরচেয়ে আর জটিল করতে চাই না।'
তাহলে কি কুর্দিদের ইরানে পাঠানো বিষয়টি উড়িয়ে দিচ্ছেন? এমন প্রশ্ন করলে ট্রাম্প বলেন, 'হ্যাঁ, আমি চাই না কুর্দিরা ইরানে যাক। আমি চাই না কুর্দিরা আহত হোক, নিহত হোক। তাদের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক আছে। তারা যুদ্ধে যেতে চায়। কিন্তু আমি তাদের বলেছি, না আপনাদের যুদ্ধে চাই না। কুর্দিরা জড়িত না হয়েই এ যুদ্ধ অনেক জটিল হয়ে গেছে।'
সূত্র: টাইমস অফ ইসরায়েল
Comments