ঈদের ছুটি বেড়ে ৭ দিন
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাতায়াত সহজ করতে ঈদের আগে আরও একদিন ছুটি বাড়ানোর বিষয়টি অনুমোদন করেছে সরকার। বৃহস্পতিবার (৫ মার্চ) নির্বাহী আদেশে ১৮ মার্চও ঈদের ছুটি করা হয়। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেয়া হয়।
আগে থেকেই জানা গিয়েছিল, ঈদে ১৯, ২০, ২১, ২২ ও ২৩ মার্চ পর্যন্ত ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। তাছাড়া ১৭ মার্চ শবে কদরের ছুটি। অর্থাৎ, সবমিলিয়ে ৭ দিন ঈদের ছুটি পাওয়া যাচ্ছে।
এবার চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে আগেই পাঁচ দিনের ছুটি নির্ধারণ করে রেখেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।
ঈদের ছুটি ছাড়াও আগামী ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশনের প্রস্তুতি নিয়ে মন্ত্রিসভায় আলোচনা হয়। সেই সাথে বিএনপি সরকারের অগ্রাধিকার প্রকল্প ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ নির্বাচনী প্রতিশ্রুতির বিষয়ে রাষ্ট্রপতির ভাষণে উল্লখ থাকবে বলে জানান তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
Comments