যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরান যুদ্ধ মধ্যপ্রাচ্যকে কীভাবে বদলে দিতে পারে
২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর সামরিক হামলা শুরু করে। এই হামলার ফলে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি ও নিরাপত্তা ব্যবস্থায় বড়ো পরিবর্তন ঘটতে পারে। কয়েক দিনের মধ্যেই অপারেশন এপিক ফিউরি নামে চলা এই অভিযানে ইরানের বিভিন্ন স্থানে বিমান হামলা চালানো হয়।
যুদ্ধের শুরু ও বড়ো ঘটনা
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে শত শত মানুষ নিহত হয়েছে, যার মধ্যে অনেক বেসামরিক মানুষও রয়েছে। যুদ্ধের দ্বিতীয় দিনে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি নিহত হন। এর ফলে ১৯৮৯ সালের পর প্রথমবার ইরানের নেতৃত্ব পরিবর্তনের পরিস্থিতি তৈরি হয়।
ইরানের পাল্টা হামলা
ইরানও পাল্টা আক্রমণ চালায়। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়। হামলা চালানো হয় উপসাগরীয় দেশগুলোতে (যেখানে মার্কিন ঘাঁটি আছে)। সৌদি আরবের রিয়াদে মার্কিন দূতাবাস লক্ষ্য করে ড্রোন হামলা করে ইরান। জর্ডান ও উত্তর ইরাকেও হামলা চালায় ইরান।
ইরান গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালি বন্ধ করে দেয়, যা বিশ্ব অর্থনীতির জন্য বড়ো ঝুঁকি তৈরি করে।
যুদ্ধের উদ্দেশ্য
বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রধান লক্ষ্য হলো :
ইরানের সামরিক শক্তি দুর্বল করা, মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব কমানো এবং ইরানের সরকার পরিবর্তন করা।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরাসরি ইরানের শাসনব্যবস্থা বদলাতে চান। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই লক্ষ্য সমর্থন করলেও দরকার হলে আলোচনার পথও খোলা রাখতে চান।
উপসাগরীয় দেশগুলোর সংকট
যদি ইরান টিকে যায়, তাহলে উপসাগরীয় দেশগুলো কঠিন সিদ্ধান্তের মুখে পড়বে :
তারা কি যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠ থাকবে? নাকি ইরানের সাথে নতুন সম্পর্ক তৈরি করবে? কারণ যুদ্ধের সময় ইরান এসব দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো— তেল স্থাপনা, বিমানবন্দর ইত্যাদিতে হামলা চালিয়েছে।
মধ্যপ্রাচ্যের ভবিষ্যত
এই যুদ্ধের ফলাফল অনুযায়ী মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য বদলে যেতে পারে। যদি ইরান সরকারের পতন হয়, তাহলে পশ্চিমা ও ইসরায়েলপন্থী শক্তি শক্তিশালী হবে। যদি ইরান টিকে যায়, তাহলে তারা আবারও তাদের মিত্রদের (যেমন হিজবুল্লাহ) সমর্থন দিতে পারে। সৌদি আরব ও ইরানের সাম্প্রতিক সম্পর্ক উন্নতির প্রচেষ্টাও ভেঙে যেতে পারে। বিশ্লেষকদের মতে, এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামো ও রাজনৈতিক ভারসাম্য বহু বছর ধরে প্রভাবিত করবে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান হামলা শুধু একটি সামরিক সংঘর্ষ নয়; এটি পুরো মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য, জোট রাজনীতি, অর্থনীতি এবং ভবিষ্যৎ নিরাপত্তা ব্যবস্থাকে নতুনভাবে গড়ে দিতে পারে।
Comments