প্রবাসী ও স্থানীয়দের কল্যাণে কাজ করা আমিনা বেগম ইন্তেকাল করেছেন
নিউইয়র্কের ব্রুকলিন প্রবাসী ও স্থানীয় বাংলাদেশিদের কল্যাণে সেবাকাজে অংশগ্রহণকারী আমিনা বেগম গত ২৫ শে ফেব্রুয়ারি ভোরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহে...রাজেউন। তার বয়স হয়েছিল ৮৭ বছর। মরহুমার নামাজে জানাযা আজ (২৮/২/২৬)ধানমন্ডি ৭ নং সড়কের বায়তুল আমান জামে মসজিদে অনুসঠিত হয়। আগামীকাল (রবিবার) ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামে পারিবারিক গোরস্তানে মরহুমাকে দাফন করা হবে।
Comments