মুরাসকে ১-০ গোলে হারিয়ে মূল পর্বে বাংলাদেশ
দেশের মাটিতে এফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফে মুরাস ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে মূল পর্ব নিশ্চিত করলো বাংলাদেশের ক্লাব ফর্টিস এফসি।
মঙ্গলবার (১১ আগস্ট) বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত এই ম্যাচে দুর্দান্ত জয় তুলে নেয় ফর্টিস।
খেলার দ্বিতীয়ার্ধে মুরাস ইউনাইটেড একটি পেনাল্টি সুযোগ হাতছাড়া করে, যার ফলে ফর্টিস তাদের ১ গোলের ব্যবধান ধরে রেখে দুর্দান্ত জয় নিয়ে মাঠ ছাড়ে।
এর আগে, এএফসি চ্যালেঞ্জ লিগের প্রিমিলিমিনারি রাউন্ডে আবাহনীর মুখোমুখি হয় মুরাস ইউনাইটেড। সেবার পল্টনের জাতীয় স্টেডিয়ামে মারুফুল হকের দলকে ২-০ গোলে হারায় তারা। তবে বাংলাদেশে এবার এসে আর হাসিমুখে ফিরতে পারেনি মুরাস, তাদেরকে হতাশা উপহার দিয়ে এখন মূল পর্বের টিকিট ফর্টিসের হাতে।
Comments