রিমার্কের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন চিত্রনায়িকা সাবিলা নূর
রাজধানীর বসুন্ধরায় চলমান আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী 'কসমেটিকা ঢাকা ২০২৬'-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা সাবিলা নূর। এ সময় তিনি রিমার্কের বিভিন্ন প্রসাধনী ও স্কিনকেয়ার পণ্য ঘুরে দেখেন এবং ভক্তদের সঙ্গে আনন্দঘন সময় কাটান।
শুক্রবার (আজ) বিকেলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-র হল-৪ এ আয়োজিত প্রদর্শনীতে রিমার্কের প্যাভিলিয়নে যান সাবিলা নূর। এ সময় তিনি বিভিন্ন ব্র্যান্ডের পণ্যের বৈশিষ্ট্য ও ব্যবহার সম্পর্কে জানার পাশাপাশি কসমেটিকস হাতে নিয়ে সোয়াচ করে সেগুলোর রঙ, টেক্সচার ও গুণগত মান পরীক্ষা করেন।
রিমার্কের নতুন পণ্যের প্যাকেজিংয়ের প্রশংসা করে সাবিলা নূর বলেন, একটি পণ্যের গুণগত মানের পাশাপাশি আকর্ষণীয় উপস্থাপনও ভোক্তাদের আকৃষ্ট করতে বড় ভূমিকা রাখে। রিমার্কের নতুন প্যাকেজিং পণ্যগুলোকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
প্যাভিলিয়নে উপস্থিত দর্শনার্থী ও ভক্তরা প্রিয় অভিনেত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। সাবিলা নূরও হাসিমুখে ভক্তদের সঙ্গে সেলফি তোলেন এবং তাদের বিভিন্ন প্রসাধন ও স্কিনকেয়ার পণ্যের ব্যবহার সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
পরিদর্শন শেষে রিমার্ক-হারল্যানের পক্ষ থেকে সাবিলা নূরকে বিশেষ উপহার প্রদান করা হয়। এ সময় হারল্যানের হেড অব মার্কেটিং হাবিবুল্লাহ হাবিব ও রিমার্কের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর মিজানুর রহমানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক প্রদর্শনীতে বিশ্বের ১৬টি দেশের ৫৮টি কোম্পানি ও ১৩২টি ব্র্যান্ড অংশ নিয়েছে। এই আয়োজনে রিমার্ক-হারল্যান গ্রুপের প্যাভিলিয়নে বাংলাদেশে উৎপাদিত গ্লোবাল ব্র্যান্ডের প্রসাধনী, স্কিনকেয়ার ও পার্সোনাল কেয়ার পণ্যের পাশাপাশি তাদের আধুনিক উৎপাদন প্রযুক্তি ও মানসম্মত প্যাকেজিং প্রদর্শন করা হচ্ছে।
Comments