হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটি
চট্টগ্রামের পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো. আবুল কাসেম স্বাক্ষরিত এক আদেশে ওই কমিটি অনুমোদন দেওয়া হয়।
স্কুলের সাবেক শিক্ষার্থী প্রকোশলী মোহাম্মদ আবু তাহেরকে সভাপতি করে চার সদস্যের এডহক কমিটিতে আরও আছেন সদস্য পদে মোহাম্মদ সেলিম ও মোহাম্মদ আবদুল মাবুদ এবং সদস্য সচিব হলেন পদাধিকার বলে স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ ওমর আলী।
প্রসঙ্গত, প্রকৌশলী আবু তাহের দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান মার্কেন্টাইল শিপিং লাইনসের চিফ মেরিন ইঞ্জিনিয়ার এবং সিনিয়র জেনারেল ম্যানেজার।
Comments