বাংলাদেশের এভিয়েশন খাতে নতুন দিগন্তের প্রত্যয়ে যাত্রা শুরু ইয়েস এভিয়েশনের
বাংলাদেশের এভিয়েশন খাতে নতুন সম্ভাবনা ও আন্তর্জাতিক সংযোগ তৈরির প্রত্যয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ইয়েস এভিয়েশন। সোমবার (১০ আগস্ট) রাজধানীর একটি স্বনামধন্য কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এভিয়েশন কনসালটেন্সি, উড়োজাহাজ সরবরাহ, ইজারা এবং সংশ্লিষ্ট ব্যবসায়িক সমাধানের মাধ্যমে দেশের এভিয়েশন খাতকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করবে ইয়েস এভিয়েশন। আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করার পাশাপাশি দেশি ও বিদেশি অংশীজনদের মধ্যে কার্যকর সংযোগ তৈরিকে প্রতিষ্ঠানটির অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে নির্ধারণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ইয়েস গ্রুপ ও ইয়েস এভিয়েশনের ব্যবস্থাপনা পরিচালক রাহাত হোসেন বলেন, 'বাংলাদেশের অর্থনৈতিক বিকাশে এভিয়েশন খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দেশের এভিয়েশন খাতকে এগিয়ে নিতে ইয়েস এভিয়েশন দীর্ঘমেয়াদে কাজ করে যাবে'। ইয়েস এভিয়েশনের কো-ফাউন্ডার ও হেড অব কর্পোরেট ফুয়াদ বিন ইউসুফ বলেন, 'বাংলাদেশের এভিয়েশন খাতকে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও শক্তিশালীভাবে তুলে ধরাই আমাদের লক্ষ্য। আস্থা, দক্ষতা ও আন্তর্জাতিক মানের সেবা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই'।
অনুষ্ঠানে এলটন এভিয়েশনের জন স্মিট, দুবাইভিত্তিক ভিআরসি এভিয়েশন গ্রুপের জ্যাসন সাটুরাসসহ দেশি-বিদেশি এভিয়েশন খাতের বিভিন্ন পর্যায়ের অতিথি ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ইয়েস এভিয়েশনের পাবলিক রিলেশন অফিসার মাহমুদুল হাসান আদনান বলেন, "আস্থা ও পেশাদারিত্বকে সঙ্গে নিয়ে ইয়েস এভিয়েশন দেশের এভিয়েশন খাতে নতুন সম্ভাবনা তৈরিতে কাজ করবে। আন্তর্জাতিক সুযোগগুলো বাংলাদেশের জন্য উন্মুক্ত করাই আমাদের অন্যতম লক্ষ্য।" ইয়েস এভিয়েশনের মূলমন্ত্র "এভিয়েশনে সংযোগ, উৎকর্ষতায় সক্ষমতা"। এই মূলমন্ত্রকে সামনে রেখে প্রতিষ্ঠানটি দেশীয় ও আন্তর্জাতিক এভিয়েশন খাতের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন তৈরির প্রত্যয় ব্যক্ত করেছে।বাংলাদেশের এভিয়েশন খাতকে আরও সমৃদ্ধ ও আন্তর্জাতিকভাবে শক্তিশালী করার প্রত্যয়েই ইয়েস গ্রুপের কনসার্ন প্রতিষ্ঠান ইয়েস এভিয়েশনের নতুন যাত্রা শুরু হলো।
Comments