রামপালে ৩২১ শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ
বাগেরহাটের রামপালে ৩২১ শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড।
রোববার দুপুরে উপজেলার রাজনগর ইউনিয়ন পরিষদ চত্বরে রাজনগর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কালেখারবেড় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এসব উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানির প্রকল্প প্রধান অভিষেক কুমার।
এ সময় কোম্পানির প্রধান মানবসম্পদ কর্মকর্তা আনোয়ারুল আজিম, উপ-মহাব্যবস্থাপক জি এম তরিকুল ইসলাম এবং মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অভিষেক কুমার বলেন, এ এলাকার সার্বিক উন্নয়নে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র অতীতের মতো এখনও এখানকার মানুষের পাশে আছে। ভবিষ্যতেও থাকবে।
স্থানীয় শিক্ষার্থীদের শিক্ষায় সহায়তা করার অংশ হিসেবে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।
Comments