সিটিজেনস ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড-র মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর
সম্প্রতি রাজধানী ঢাকাস্থ নিকুঞ্জ-২ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর প্রধান কার্যালয়ে সিটিজেন্স ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সিটিজেন্স ব্যাংক পিএলসি-র ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর সদস্য (অর্থ) ড. নাজমুস সায়াদাত এর উপস্থিতিতে স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
সিটিজেন্স ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর পরিচালক (অর্থ) আর্থিক মনিটরিং (উত্তরাঞ্চল) পরিদপ্তর মোঃ মাসুদ পারভেজ। এসময় অনুষ্ঠানে সিটিজেন্স ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুল লতিফ, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর নিয়ন্ত্রক (অর্থ ও হিসাব) মোঃ ইদ্রিসসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই চুক্তির আওতায় সিটিজেন্স ব্যাংক পিএলসি শাখা এবং উপশাখার মাধ্যমে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর নিয়ন্ত্রণাধীন পল্লী বিদ্যুৎ সমিতি সমূহের বিদ্যুৎ বিল সংগ্রহ করতে পারবে।
Comments