এলিট-এর বিস্ময়কর অগ্রযাত্রা: ১৮তম আউটলেট উদ্বোধন
অর্থনৈতিক বিশ্বমন্দা ও ব্যবসা-বাণিজ্যের চ্যালেঞ্জের মধ্যেও দেশসেরা ফ্যাশন ব্র্যান্ড 'এলিট লাইফ স্টাইল লিমিটেড' তাদের বিস্ময়কর অগ্রযাত্রা অব্যাহত রেখেছে। মাত্র ৫ বছরে ১৮টি আউটলেটের মাইলফলক স্পর্শ করলো ব্র্যান্ডটি। শনিবার, ২৯ আগস্ট সকাল ১১ টায় নগরীর বন্দরটিলায় প্রতিষ্ঠানটির ১৮তম আউটলেটের জাঁকজমকপূর্ণ উদ্বোধন করা হয়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান আলমগীর সবুজ এবং প্রতিষ্ঠানের কর্ণধার মুহাম্মদ মামুন চৌধুরী যৌথভাবে ফিতা কেটে আউটলেটটির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্লোবাল ইয়াং ইনভেস্টরস ফোরাম - GYIF এর ফাউন্ডার চেয়ারম্যান ও বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট শওকত বাঙালি। আর্ট ও এলিট লাইফ স্টাইল লিমিটেড-এর চেয়ারম্যান মুহাম্মদ মামুন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক আহমেদ কুতুব, সাংবাদিক-চিত্রশিল্পী আজিজুল কদির, সাংবাদিক পার্থ প্রতীম নন্দী, কনকর্ড গ্রুপের উর্ধ্বতন কর্মকর্তা বিশ্বজিত ঘোষ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে থার্ড আই রিচার্স ইনস্টিটিউট-এর সিইও এবং বিশেষায়িত জার্নাল 'ফলোআপ' এর এডিটর ইন-চীফ লেখক-সাংবাদিক শওকত বাঙালি বলেন, "বৈশ্বিক অর্থনৈতিক মন্দার সময়েও এলিট-এর ১৮টি আউটলেট এবং আরও নতুন আউটলেটের পরিকল্পনা সত্যিই আশাব্যঞ্জক। এই ব্র্যান্ডের দুর্বার অগ্রযাত্রার মূল শক্তি সততা ও ক্রেতাবান্ধব নীতি। একই ফেব্রিক্সের পোশাক এলিট যেখানে ৯৯৯ টাকায় দিচ্ছে, অন্য ব্র্যান্ড সেটি কয়েকগুণ বেশি দামে বিক্রি করছে। এখানেই এলিট মান বজায় রেখে দামও কম রাখতে পেরেছে। আমার বিশ্বাস, এই ব্র্যান্ড অচিরেই বিশ্ববাজারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।"
উদ্বোধক আলমগীর সবুজ বলেন, "দেশের বেশিরভাগ মানুষ নিম্ন ও মধ্য আয়ের। এই কথা মাথায় রেখে এলিট পোশাকের গুণগত মান ঠিক রেখে যে মূল্য নির্ধারণ করেছে, এটাকে ব্যবসার চেয়ে সেবা বললেই ভালো হয়। দেশের অন্যান্য ব্র্যান্ডও এলিটের এই সেবামনোভাবকে অনুসরণ করবে বলে আমি আশাবাদী।"
সভাপতির বক্তব্যে কর্ণধার মুহাম্মদ মামুন চৌধুরী বলেন, "আমাদের লক্ষ্য অতিরিক্ত মুনাফা নয়। ক্রেতার সাধ্যের কথা মাথায় রেখে যৎ সামান্য লাভে মানসম্মত পোশাক দেওয়াতেই আমাদের সন্তুষ্টি। 'কম দাম মানেই কম মান নয়'-এলিট ইতোমধ্যেই সেটি প্রমাণ করেছে।"
অনুষ্ঠানে আরও ছিলেন এলিট ও আর্ট-এর পরিচালক ও নারী উদ্যোক্তা জান্নাতুল ফেরদৌস, উর্ধ্বতন কর্মকর্তা মাহফুজ চৌধুরী, মৃত্তিকা এম. চৌধুরী ও সারলিন এম. চৌধুরী, এজিএম মোঃ মামুনুর রশিদ ফয়সাল, অপারেশন্স ম্যানেজার আমানুর সাদী, সানম্যার আর্ট ম্যানেজার গিয়াস উদ্দিন টিংকু, এলিট-বন্দরটিলা ম্যানেজার মোঃ নাজিব উদ্দীন আরিফসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। ৯৯ টাকা থেকে শুরু গ্রাহকদের জন্য সুখবর হলো, 'এলিট'-এর নতুন এই আউটলেটসহ প্রতিটিতে মাত্র ৯৯ টাকা থেকে ৯৯৯ টাকার মধ্যে পাঞ্জাবি, প্যান্ট, শার্ট, পোলো টি-শার্টসহ ছেলেদের যাবতীয় ফ্যাশন পোশাকের বিপুল সমাহার রয়েছে। সারাদেশে ব্যাপক জনপ্রিয় এই ব্র্যান্ডের বর্তমানে বিভিন্ন জেলা-শহরে মোট ১৭টি আউটলেট সফলতার সাথে কার্যক্রম পরিচালনা করছে। বন্দরটিলা আউটলেটটি নিয়ে মোট আউটলেটের সংখ্যা দাঁড়ালো ১৮টি।
Comments