ত্বকের জেল্লা ফেরাতে ক্রিম নয়, পান করতে পারেন ৩ পানীয়
সূর্যের অতিবেগনি রশ্মির কারণে আমাদের শরীরের ত্বকের রঙ বদলে যায়। এই রশ্মির সংস্পর্শে গেলে গায়ের ত্বকে কালচে দাগছোপ পড়তে শুরু করে। এই কালচে দাগছোপ মুখ বা শরীরের বিশেষ কোনও অংশ জুড়ে সমান ভাবে হয়, তা নয়। তাই এ সমস্যা থেকে থেকে মুক্তি পেতে পান করুন কিছু পানীয়। যা আপনার ত্বকের জেল্লা ফেরাতে সাহায্য করবে।
ত্বকের দাগছোপ দূর করতে সাহায্য করবে যে ৩ পানীয়ে-
ডাবের পানি ও চিয়াবীজের শরবত
১ গ্লাস ডাবের পানি, ১ চামচ ভেজানো চিয়াবীজ ও পুদিনাপাতা নিতে হবে। এরপর চিয়াবীজ পিষে ডাবের পানির সাথে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রনটির উপরে ছিটিয়ে তারপর পান করুন। এছারাও, ডাবের জলে চিয়াবীজ ভিজিয়েও সেই পানীয়ও পান করতে পারেন।
বিট-বেদানার জুস
বিট বেদনার জুস শরীরের তওকের জন্য বেশ উপকারী। এক কাপ বিটের টুকরো, এক কাপ বেদানা, এক কাপ শসাকুচি ভাল করে ব্লেন্ড করে, তাতে পানি মিশিয়ে ছেঁকে নিন। এরপর মিশ্রণটিতে পুদিনাপাতা মিশিয়ে নিন। তারপর তরী করে রাখা পানীয়টি কাচের জারে ভরে ফ্রিজে রেখে দিন। পান করার পূর্বে মিশ্রণটিতে পাতিলেবুর রস মিশিয়ে পান করুন।
আনারস-পুদিনার রস
একটি কাচের পাত্রে ১ কাপ আনারসকুচি এবং এক মুঠো পুদিনাপাতা দু'-তিন ঘণ্টা ভিজিয়ে রাখুন। এরপর সারাদিন এ পানীয় পান করুন।
আনারসের মধ্যে ব্রোমেলিন নামক একটি উপাদান রয়েছে, যা হজম সংক্রান্ত সমস্যা দূর করতে সাহায্য করে। শরীরে জলের ঘাটতিও দূর করে। নিয়মিত এই পানীয় খেলে পেটও ভাল থাকবে এবং ত্বকের জেল্লাও ফিরবে।
কেশর-বাদাম শরবত
ত্বকের কালচে দাগছোপ দূর করতে কেশর-বাদামের শরবত খুবই উপকারী। ৫-৬টি ভেজানো কাঠবাদাম, এক চিমটি কেশর, এক গ্লাস ঊষ্ণ দুধ বা নারকেলের দুধ নিয়ে নিন। এরপর ভেজানো বাদামগুলো বেটে নিন। রঙের জন্য হালকা গরম দুধে কেশর মিশিয়ে রাখু। এখন বাদামবাটা দিয়ে ভাল করে মিশিয়ে নিন।
Comments