চুইংগাম চিবালেই শেষ হবে ক্ষতিকর ভাইরাস
ঔষধ আর টিকার ঝামেলা এড়িয়ে এবার চুইংগাম চিবিয়েই মারুন ভাইরাস। সম্প্রতি বিজ্ঞানীদের পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়েছে।
ল্যাবল্যাব বিন গাছের রস থেকে একটি চুইংগাম তৈরি করেছেন বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। তারা জানান, এই গাছের রসে এক ধরনের প্রোটিন রয়েছে যা একাধিক ভাইরাস শেষ করতে সক্ষম হয়েছে বলেও জানান তারা।
বিজ্ঞানীরা পরীক্ষা শেষে দেখেছেন এই ল্যাবল্যাব বিন গাছের রস একাধিক ক্ষতিকর ভাইরাসের পরিমাণ করাতে সক্ষম। এই তালিকায় আছে করোনা, ইনফ্লুয়েঞ্জা, ইত্যাদির মতো ভাইরাস। এই রস থুতুর মাধ্যমে শরীরে মিশলে সেটা ভাইরাসের পরিমাণ কমাবে।
বর্তমানে গবেষণা করে দেখা হচ্ছে, ইনফ্লুয়েঞ্জা এবং করোনা ভাইরাসের মতো এই গাছের রস হার্পিস ভাইরাসকেও মারতে সক্ষম কিনা। চুইং গাম চিবিয়ে, তার রস থুতুর সঙ্গে মিশে জীবাণু কমাচ্ছে কিনা সেটাই দেখার।
হিউম্যান ট্রায়াল চালানো হবে, কেমন সাড়া পাওয়া যায় তার উপর নির্ভর করবে। কিন্তু সত্যিই যদি দেখা যায়, চুইংগাম চিবিয়ে করোনা, ইনফ্লুয়েঞ্জা, হার্পিস ভাইরাস শেষ করা যাচ্ছে, তাহলে সেটা যে একটা দুর্দান্ত আবিষ্কার হবে বলার অপেক্ষা রাখে না।
Comments