বড়দের হাম কেন ভয়ের কারণ
দেশজুড়ে যখন হামের ব্যাপক প্রকোপ, তখন জনমনে প্রশ্ন ওঠে ছোটদের সাথে সাথে বড়দেরও হাম হতে পারে কিনা । বিশেষজ্ঞদের মতে, বড়দের্ ও হামের ঝুঁকি কম নয়,
বরং শিশুদের তুলনায় প্রাপ্তবয়স্কদের হামে আক্রান্ত হওয়ার পর নিউমোনিয়া, হেপাটাইটিস এবং মস্তিষ্কের দীর্ঘমেয়াদি জটিলতার ঝুঁকি বেশি থাকে। গবেষণায় দেখা গেছে, ২০ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে হাম–পরবর্তী মৃত্যুঝুঁকি বা দীর্ঘস্থায়ী শারীরিক সমস্যার হার তুলনামূলক বেশি।
আপস
বড়দের হাম হতে পারে যদি ছোটবেলায় এমএমআর টিকা না নেওয়া হয় , এছাড়া অতিরিক্ত মানসিক চাপ, অপর্যাপ্ত ঘুম বা পুষ্টিহীনতার কারণে রোগ প্রতিরোধক্ষমতা কমে যাওয়ায় এই রোগ হতে পারে , এটি মূলত আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসায় হতে পারে কেননা হাম অত্যন্ত ছোঁয়াচে রোগ , আক্রান্ত ব্যক্তির হাঁচি, কাশি বা কথা বলার সময় বাতাসের মাধ্যমে এটি ছড়ায়।
বড়দের ক্ষেত্রে হামের কারণে প্রচণ্ড শ্বাসকষ্ট বা নিউমোনাইটিস হতে পারে, যার জন্য যান্ত্রিক ভেন্টিলেশন বা লাইফ সাপোর্টের প্রয়োজন হতে পারে। এ ছাড়া শ্রবণশক্তি হারানো, অন্ধত্ব এবং 'এসএসপিই' নামক মস্তিষ্কের এক ভয়াবহ রোগ হওয়ার আশঙ্কা থাকে, যা কয়েক বছর পর প্রকাশ পেতে পারে।
তাই এই ভয়াবহ রোগ থেকে বাঁচতে যাঁরা আগে টিকা নেননি, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এমএমআর টিকা গ্রহণ করুন। এটিই হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়।
এছাড়া হামের তীব্রতা কমাতে উচ্চ মাত্রার ভিটামিন এ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে।
Comments