'জুলাই না আসলেই হয়তো ভালো হতো’- সাবেক সমন্বয়ক আব্দুল কাদের
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের আক্ষেপ করে তার ফেসবুক পেজে লিখেছেন- 'জুলাই না আসলেই হয়তো ভালো হতো। সম্পর্ক, স্বাভাবিক জীবন সব হয়তো ভালোভাবেই আগাইতো ' তিনি লিখেছেন- 'যারা জুলাইকে সত্যিকারার্থেই ধারণ করতে গেছেন, তারা নিঃস্ব হয়ে গেছেন। জুলাইয়ের আগের স্বাভাবিক এবং সচ্ছল জীবন খুইয়েছেন। প্রিয় মানুষ, পরিবার-পরিজন সবার থেকে দূরত্ব তৈরি হইছে। এই পরিণতিতে হরহামেশাই পরিবার-প্রিয়জনরা প্রবল মন খারাপের জায়গা থেকে বলে থাকেন, 'জুলাই না আসলেই হয়তো ভালো হতো। সম্পর্ক, স্বাভাবিক জীবন সব হয়তো ভালোভাবেই আগাইতো। মাঝে জুলাই এসে প্রতিবন্ধকতা তৈরী করে দিছে।'
কিন্তু তাদের তুলনায় আমাদের যন্ত্রনা আবার ডাবল। একে তো, যেটা করতে চাইছি সেটা করতে না পারার আক্ষেপ, তার'পর তাদেরকে বঞ্চিত করার আক্ষেপ, অপরাধবোধ! চরিত্রে দায়বোধ আর আত্মদহনের মাত্রা তীব্র থাকলে তো আরো বিপদ। স্বাভাবিক থাকা যায় না, নির্বিকার থেকে সব আশাভরসা বাদও দেওয়া যায় না, ঝেড়ে ফেলে দেওয়া যায় না। কী এক বিভীষিকা!
মাঝরাতের এই ভাবনা হয়তো আমার একার না। আসে পাশের কতশত মানুষ এর সাথে রিলেট করতে পারবে!
Comments