টাঙ্গাইলে হতদরিদ্র ২ শতাধিক রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান
টাঙ্গাইলে সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত, দুস্থ ও হতদরিদ্র ২ শতাধিক রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করেছে টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরাম। সংগঠনটি সপ্তম পেরিয়ে ৮ম বর্ষে পদার্পণ করায় এই অনুষ্ঠানের আয়োজন করে।
রোববার (১৬ আগস্ট) দিনব্যাপি টাঙ্গাইল পৌর শহরের এলাকার আশেকপুর পূর্বপাড়া দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
এ সময় টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরামের প্রতিষ্ঠাতা পরিচালক তানভীর হাসান খান রুবেলের সভাপতিত্বে ডা. রাশেদুল হাসান এমবিবিএস (রা. বি.) সিসিডি (বারডেম), সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক মোহিদুল ইরলাম মোহিত, সাংগঠনিক সম্পাদক ফরিদ মিয়া, কোষাধক্ষ্য শারমিন শিমু, দপ্তর ও প্রচার সম্পাদক মো. আসাদ হোসেন, কার্যকরী সদস্য মোহাম্মদ তারেক প্রমুখ উপস্থিত ছিলেন।
টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরামের প্রতিষ্ঠাতা পরিচালক তানভীর হাসান খান রুবেল বলেন, এই সংগঠনটি একটি সেচ্ছাসেবী সংগঠন। এটি প্রতিষ্ঠালগ্ন থেকে সামাজিক সেবামূলক কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় সমাজের অবহেলিত দুস্থ ও হতদরিদ্রদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানে আয়োজন করা হয়। দিনব্যাপি এই মেডিকেল ক্যাম্পেইনে ২ শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা সেবাগ্রহণ করেন।
Comments