নেত্রকোনায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
নেত্রকোনার পূর্বধলা ও আটপাড়া উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকালে উপজেলার দুটি গ্রামে এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রাহাত হাসান (৬) নামের এক শিশু। একই গ্রামের শফিকুলের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, আজ সকাল পৌনে ১২টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির আশপাশ থেকে নিখোঁজ হয় রাহাত। পরে স্বজনেরা বাড়ির আশপাশসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পানিতে তাকে পাওয়া যায়। স্বজনেরা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, আটপাড়া উপজেলার পাহাড়পুর গ্রামে পানিতে ডুবে মারা গেছে নাফিস নামের সাড়ে তিন বছর বয়সী এক শিশু। সে ওই গ্রামের রিপন মিয়ার ছেলে।
পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ১০টার দিকে নাফিস পানিতে পড়ে যায়। খবর পেয়ে স্বজনেরা তাকে দ্রুত উদ্ধার করে আটপাড়া উপজেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
একই দিনে পৃথক দুটি ঘটনায় দুই শিশুর মৃত্যুতে উভয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Comments