১৬ জুলাইকে কেন্দ্র করে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার
১৬ জুলাইকে কেন্দ্র করে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদারে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। জেলা আইনশৃঙ্খলা রক্ষায় অন্যান্য বাহিনীর সাথে কাজ করবে বিজিবি।
বুধবার (১৫ জুলাই) সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবির সদস্যরা টহল শুরু করে। বিজিবির সাথে র্যাব ও পুলিশ যৌথভাবে টহল দিচ্ছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে পুলিশি চেকপোষ্ট। পাশাপাশি সাদা পোশাকেও দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৬ জুলাই এনসিপির পথযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে আওয়ামী নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষে ৫ জন নিহত হন। মূলতঃ এই দিনকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির মোকাবিলা ও আইনশৃঙ্খলার অবনতি হতে পারে এমন আশংকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে। ফলে এ জেলায় ৫ প্লাটুন বিজিবি মোতায়ন করা হয়েছে।
Comments