হানিফ পরিবহনের ধাক্কায় দাদী ও শিশু নাতনী নিহত
বরিশালের উজিরপুর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের শিকারপুর ইউনিয়নের জয়শ্রী বটতলা রাস্তা পারাপারের সময় হানিফ পরিবহনের ধাক্কায় দাদী ও শিশু নাতনী নিহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর এ সড়ক দুর্ঘটনা ঘটে। উজিরপুর ও হাইওয়ে পুলিশ ঘটনা স্থল থেকে মৃত্যু দেহ উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করে । ঘাতক হানিফ পরিবহন টি আটক করা হয়েছে।
স্হানীয় ও পুলিশ সুত্রে জানাযায় জয়শ্রী গ্রামের মৃত মোঃ পান্নু কাজির স্ত্রী মোসাঃ রোকসোনা ইয়াসমিন (৬৫) প্রতিদিনের মত সকালে মহাসড়কের পশ্চিম পার থেকে পূর্ব পার পার হয়ে তার নাতনী মাদ্রাসা পরুয়া দ্বিতীয় জামাতের ছাত্রী আরফা আক্তার (৭) কে নিয়ে বাড়ির পাশে মাদ্রাসায় নিয়ে যায়।
দুপুরে মাদ্রাসা ছুটি হলে, মাদ্রাসা থেকে বের হয়ে দাদী ও নাতনী ঢাকা-বরিশাল মহাসড়কের পূর্ব পার থেকে পশ্চিম পারে, পার হবার সময় ঢাকা থেকে ছেরে আসা বরিশাল গামী হানিফ পরিবহন রেজিঃ নং ঢাকা মেট্রো ব-১২-৩৬৭১ বেপরোয়া গতিতে এসে ধাক্কা দেয় এবং গুরুত্বর আহত হয়ে ঘটনা স্থলে নিহত হয় । এসময় আশপাশের লোক ছুটে এসে উজিরপুর থানা পুলিশ ও হাইওয়ে পুলিশকে খবর দেয় ।
হাইওয়ে পুলিশের ইনচার্জ মোঃ মহসিন জানান, সড়ক দুর্ঘটনা ২ জন নিহত হয়েছে। হানিফ পরিবহনটি আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মৃত্যু দেহ হস্তান্তর করা হবে ।#
Comments