গোপালগঞ্জের পুকুরের পানিতে ডুবে কন্যা শিশুর মৃত্যু
গোপালগঞ্জের কোটালীপাড়ায় পুকুরের পানিতে ডুবে নাঈমা নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের বানিয়ারী গ্রামে এ ঘটনা হয়।
নিহত শিশু নাঈমা কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের বানিয়ারী গ্রামের নুরুল ইসলাম হাওলাদারের মেয়ে।
নিহত শিশুর পিতা নুরুল ইসলাম হাওলাদার জানান, তার ২ বছরের কন্যা শিশু বাড়ি উঠানে খেলতে ছিলো। এসময় সবার অজান্তে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে গিয়ে ডুবে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পাওয়া যায়নি।
পরে পুকুরে পানিতে ভেসে উঠলে পরিবারের সদস্যরা উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এ ঘটনায় পুরো পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
Comments