পোকা আক্রমণে দেশে ১২% ধান বীজের ক্ষতি
দেশে কীটপতঙ্গের আক্রমণের কারণে ধানের সংরক্ষণকালীন ক্ষতি হয় ৭-১২%। শস্য কাটার-পরবর্তী ক্ষতি শুধু খাদ্যের ক্ষতি হিসেবেই নয়, বরং এটি উৎপাদনে ব্যবহৃত শ্রম, জমি, পানি, সার, কীটনাশক, শক্তি সম্পদেরও ক্ষতি।
বুধবার (০১ এপ্রিল) দুপুরে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশলী অনুষদের ডীন অফিসে আয়োজিত সংরক্ষিত ধানে ফসল-পরবর্তী ক্ষতি হ্রাসের জন্য স্মার্ট আল্ট্রাসনিক কীট নিয়ন্ত্রণ ব্যবস্থার উন্নয়ন শীর্ষক এক অনুষ্ঠানে এমন তথ্য জানান গবেষকরা।
গবেষকরা আরো জানান, বাংলাদেশে ধানের বীজের বার্ষিক চাহিদা প্রায় ৩৫.৮৩ লক্ষ মেট্রিক টন। যদি যথাযথে ভাবে এগুলো সংরক্ষণ করা যায় তবে ধানের বীজের অঙ্কুরোদগম হার কমপক্ষে ১০% বৃদ্ধি পাবে। এতে ৩,৫০,০০০ মেট্রিক টন ধানের বীজ সাশ্রয় হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইসচ্যান্সেলর প্রফেসর ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া, বিএইউআরআইসি এর প্রধান সমন্বয়কারী প্রফেসর ড. মো: আব্দুল আওয়ালসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Comments