গোপালগঞ্জে বাসের চাপায় বৃদ্ধ নিহত
গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় মাছেম মোল্লা (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। আজ রবিবার (১৫ ফেব্রুয়ারী) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর শরীফপাড়া এলাকার ফিলিংস্টেশনের সামনে এ দূর্ঘটনা ঘটে।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত বৃদ্ধ মাছেম মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত ইসমাইল মোল্লার ছেলে।
ওসি মো: মাহফুজুর রহমান জানান, সকালে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর শরীফপাড়া এলাকার ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন বৃদ্ধ মাছেম মোল্লা। এসময় একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে মারাত্মক আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের ডাক্তার মাছেম মোল্লাকে মৃত ঘোষনা করেন।
Comments