লাইনে দাঁড়িয়ে ১৭ বছর পর নিজ কেন্দ্রে ভোট দিলেন বাবর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লাইনে দাঁড়িয়ে নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ২ মিনিটে নিজ উপজেলা মদন কোর্ট ভবন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করেন তিনি। এ সময় তার পরিবারের সদস্যরাও ভোট দেন।
ভোট প্রদান শেষে লুৎফুজ্জামান বাবর বলেন, "আমি কল্পনাও করিনি জীবনে কখনো ভোট দিতে পারবো। ১৭ বছর পর ভোট দিতে পেরেছি। তাই আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আমার স্ত্রী ও সন্তানরাও আমার সঙ্গে আজ প্রথম ভোট দিয়েছেন।"
Comments