বাগেরহাটের ৪টি আসনে ৪০৯টি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র
বাগেরহাটের চারটি সংসদীয় আসনের ৪০৯টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। জেলার ৫৪৭টি ভোট কেন্দ্রের মধ্যে ১৮৬টি ভোট কেন্দ্রকে উচ্চমাত্রার ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে নির্বাচন কমিশন। ঝুঁকিপূর্ণ ২২৩টি ও সাধারণ ১৩৮টি ভোট কেন্দ্র। জেলার সব ভোট কেন্দ্রকে সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়েছে স্থানীয় প্রশাসন। ইতিমধ্যে কেন্দ্রগুলোতে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। বাগেরহাটে শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন সংশ্লিষ্টরা।
বাগেরহাটের রিটার্নীং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন জানান, বাগেরহাটের চারটি আসনে শান্তিপূর্ণ ভোট গ্রহণ করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।বাগেরহাটে মোট ৫৪৭টি ভোট কেন্দ্রে ভোট হবে। এরমধ্যে ১৮৬টি ভোট কেন্দ্র উচ্চমাত্রার ঝুঁকিপূর্ণ। ঝুঁকিপূর্ণ ২২৩টি ও সাধারণ ১৩৮টি ভোট কেন্দ্র। সব ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
এবারে প্রতিটি ভোট কেন্দ্রে ১৩জন করে আনসার সদস্য মোতায়েন থাকবে এরমধ্যে তিনজন থাকবে সশস্ত্র। থাকবে সশস্ত্র পুলিশ সদস্য। এছাড়াও সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড ও র্যাব নিরাপত্তায় নিয়োজিত থাকবে।
বাগেরহাটে শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে ভোট উপহার দিতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান এই কর্মকর্তা।
বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শহীদুল ইসলাম বলেন, সিসিটিভি ক্যামেরা স্থাপন করে ভোট কেন্দ্রটিকে পুরোপুরি সিসি ক্যামেরার আওতায় নিয়েছে কর্তৃপক্ষ। নির্বাচন সংশ্লিষ্টরা ভালোভাবে ভোট প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে পারবে। সুষ্ঠু সুন্দর পরিবেশে ভোট গ্রহনে সহায়ক হবে বলে মনে করছেন এই কর্মকর্তা।
বাগেরহাটের চারটি আসনে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, জাতীয় পাটি, স্বতন্ত্র সহ মোট ২৩ জন প্রার্থী এবারের নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন।
Comments