ভোট দিলে সুখে-দুঃখে পাশে থাকবেন: প্রার্থীর ছেলে
কুড়িগ্রাম-২ আসনের মনোনীত প্রার্থী আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদের জেষ্ঠ পুত্র ইঞ্জিনিয়ার ওয়ায়েস কারনী বলেন, আমার বাবা সারাজীবন কুড়িগ্রাম সদর, রাজারহাট, ফুলবাড়ীর মানুষের পাশে থেকেছেন। সুখে দুঃখে তিনি আপনাদের ছেড়ে যাননি।
ধানের শীষ বিজয়ী হলে এবং বিএনপি সরকার গঠন করলে কুড়িগ্রামের নদী ভাংগন, রাস্তা ঘাট, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থানের ব্যাপক উন্নয়ন করা হবে। আজ বিকেলে শহরে ধানের শীষের এক বিশাল মিছিল শেষে সমাবেশে এসব কথা বলেন। এসময় আরো বক্তব্য রাখেন জেলা যুবদলের সহ সভাপতি মাসুদ রানা বাবু, সুলতান আহমেদ, রিপন, মনি, বাধন, সোহেল, মারুফ, চান্দ, শামিম, লাভলু ও আছমা ও রত্না প্রমুখ।।
Comments