মালয়েশিয়ায় সফলভাবে সম্পন্ন হলো বিডি এক্সপার্ট ফুটবল চ্যাম্পিয়নশিপ-১
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে BD Expat Football Championship Malaysia 2026 – Season 1। রবিবার সকাল থেকে দুটি আলাদা মাঠে শুরু হওয়া এই ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব ও ফাইনাল ম্যাচ বিকেলে একটি মাঠে হয়।
মাস্টার অন দ্যা পিস প্লান্টিতে সেমিফাইনালে প্রথম গোল দেয় শামীম। খেলার শুরুতে আক্রমণ পর আক্রমণ করে। এর পর ২য় অর্ধে গোল দেন সুবাং বিডিএফসির ক্যাপ্টেন রাব্বি। মাস্টার অন দ্যা পিস এর লাল কার্ড পান, উজ্জ্বল। নিদিষ্ট সময়ে মাস্টার অন দ্যা পিস -১ ও সুবাং বিডিএফসি -১। প্লান্টিতে সুবাং বিডিএফসি ৪ গল দিয়ে ফাইনালে যায়।
২য় সেমিফাইনাল বিডিএফসি মালয়েশিয়া ও এস বি এফসি মেলাক্কা, শুরু থেকে বিডিএফসি মালয়েশিয়া আক্রমণের পর আক্রমণ করলেও প্রথম ১৫ মিনিট গোল শূন্য থাকে ২য় ১৫ মিনিটেও শূন্য গোলে শেষ হয়। পরবর্তীতে প্লান্টিতে মেলাক্কা এস বি এফসি ৫ -৪ গোলে ফাইনালে যায়।
দিনব্যাপী প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা এবং বৃষ্টির প্রতিকূলতা উপেক্ষা করে খেলোয়াড়, আয়োজক ও দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সুন্দরভাবে টুর্নামেন্টের সমাপ্তি ঘটে।
টুর্নামেন্টের ফাইনাল শেষে বিডি সুবাং এফসি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এসবি এফসি মালেক্কা রানার্সআপ এবং মাস্টার অন দ্য পিস তৃতীয় স্থান অর্জন করে। টুর্নামেন্টে ব্যক্তিগত নৈপুণ্য ও অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ পুরস্কারপ্রাপ্তরা হলেন।
বেষ্ট খেলোয়াড় হন, সুবাং এফসির রাব্বি খান, বেষ্ট গোলরক্ষক হন, সুবাং এফসির আমজাদ খান, সর্বোচ্চ গোলদাতা হন এসবি এফসি মালেক্কার আরাফাত। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর ফিরোজ রব্বানী।
এছাড়াও ছিলেন বিডিএফসির সভাপতি জনাব রাফিজুর রহমান রাসেল, সাধারণ সম্পাদক সাইফুদ্দিন, সিনিয়র সহসভাপতি আজগর মিলন, সিনিয়র সহসভাপতি সোহাগ আহমদ, সহসভাপতি শাহজাহান আলম এবং যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের রহমানসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীল সদস্য, স্পন্সর প্রতিনিধি মাজারুল আলম, মোঃ ইব্রাহিম, ওমর ফারুকসহ অন্যান্য অতিথি।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, প্রবাসের মাটিতে এত বড় পরিসরে একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা নিঃসন্দেহে একটি চ্যালেঞ্জিং কাজ। তবে আয়োজক কমিটির সদস্যদের নিরলস পরিশ্রম, ক্লাব ম্যানেজমেন্টের আন্তরিক সহযোগিতা, স্পন্সরদের আর্থিক ও সার্বিক পৃষ্ঠপোষকতা এবং খেলোয়াড়, দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ফলে এই আয়োজন সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে।
বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করা হয় টুর্নামেন্টের সম্মানিত স্পন্সর এবং তাঁদের সংশ্লিষ্ট কোম্পানিগুলোর প্রতি, যাঁদের আর্থিক সহযোগিতা, আন্তরিকতা ও পৃষ্ঠপোষকতা এই আয়োজন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
আয়োজকরা চ্যাম্পিয়ন, রানার্সআপ ও তৃতীয় স্থান অর্জনকারী দলসহ,অংশগ্রহণকারী প্রতিটি দল এবং সকল খেলোয়াড়কে অভিনন্দন জানান।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের ক্রীড়া আয়োজনের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় হবে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এবং আরও সুন্দরভাবে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।
Comments