মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান বাংলাদেশিসহ গ্রেফতার ১১৯৬ জন
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী কর্মীদের ধরতে সাম্প্রতিক সময়ের সব থেকে বড় অভিযান পরিচালনা করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। একদিনের অভিযানে বাংলাদেশিসহ একহাজার ১৯৬ জন বিদেশি কর্মীকে আটক করা হয়েছে বলে জানান যায়।
স্থানীয় সময় বুধবার (৯ সেপ্টেম্বর) একযোগে দেশটির চারটি ইন্ডাস্ট্রিয়াল এলেকায় ৪০টি কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের কতজনকে আটক করা হয়েছে এখনো জানায়নি ইমিগ্রেশন।
এখানে শুধু অভিবাসী কর্মী নয়,অবৈধ অভিবাসীদের কাজ দেওয়া এবং আশ্রয় দেওয়ার অপরাধে ৩৭ নাগরিক ( নিয়োগ কর্তা) তদন্তের সাথে আইনি নোটিশ দেয়া হয়েছে। আটক সকলকে পরবর্তী আইনি প্রক্রিয়া ও তদন্তের জন্য বর্তমানে ইমিগ্রেশন ডিপেতে রাখা হয়েছে।
সাম্প্রতিক সময়ে অভিযানে ৭১৫ জন কর্মকর্তার সঙ্গে, রয়েল মালয়েশিয়ান পুলিশ, জাতীয় নিবন্ধন বিভাগ ও দেশটির সিভিল ফোর্সের ডিফেন্স এর সদস্যরা অংশগ্রহণ করেন। স্থানীয় নাগরিকদের অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা নজরদারির পরে অভিযানটি পরিচালনা করা হয়।
অভিযানে মোট ২ হাজার একশ ৫৯ জনের নথি পত্র পরীক্ষা করা হয়। এর মধো বৈধ কাগজপত্র না থাকায়, ভিসার মেয়াদ শেষ হওয়া এবং পাশের সর্ত ভঙ্গের অভিযোগে ১ হাজার ১৯৬ জনকে গ্রেফতার করা হয়। আটককৃতদের মধ্যে গড় বয়স ১৮ থেকে ৬৩ বছরের মধ্যে। এর মধ্যে ৯৪৬ জন পুরুষ এবং ২৫০ জন নারী। আটকৃতদের মধ্যে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, পাকিস্তান মিয়ানমার, ভারত ও নেপালের নাগরিক রয়েছে।
সম্প্রতি, মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের ভেরিফাইড ফেসবুক পেজে বাংলাদেশসহ বিভিন্ন দেশের দূতাবাসের প্রতিনিধিগণ, ভিডিও বার্তার মাধ্যমে, অনিবন্ধিত অভিবাসী কর্মীদের নিজ নিজ দেশের ফরত যেতে অনুরোধ করেছে।
Comments