জার্মানির বার্লিনে বিএনপির উদ্যাগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ব্যাপক উচ্ছ্বাসে বুধবার জার্মানির রাজধানী বার্লিনের স্থানীয় একটি রেস্তোরাঁয় বিএনপির জার্মানি শাখা উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
এতে সভাপতিত্ব করেন বিএনপি জার্মানি শাখার সিনিয়র নেতা আব্দুর রউফ মাস্টার, সঞ্চালনায় ছিলেন দলের সিনিয়র নেতা আবু হানিফ।
সভার শুরুতে কোরআন থেকে তেলওয়াত করেন হাফেজ সাইম এরপর পরিবেশন করা হয় জাতীয় সংগীত ও দলীয় সংগীত।
আলোচনা সভায় বক্তব্য দেন শিকারপুর শেরেবাংলা ডিগ্রী কলেজ শাখার ছাত্রদলের সাবেক সভাপতি বর্তমান জার্মানি কেন্দ্রীয় শাখা বিএনপি'র সভাপতি পদপ্রার্থী কাজী রেজাউল হক সাঈদ, বার্লিন শাখার যুবদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মোসলেহ উদ্দিন ও বার্লিন শাখার সাবেক সেক্রেটারি বাবুল বেপারী। অন্যানদের মধ্যে আরো বক্তব্য দেন মোবারক হোসেন, হাসিব আহমেদ, মাহবুব রুমন, রেদোয়ানসহ অনেকে।
এসময় সভাপতির বক্তব্যে আব্দুর রউফ মাস্টার জাতীয়তাবাদী দলের সমৃদ্ধ ইতিহাস, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের নানা দিক, খালেদা জিয়ার, ত্যাগ, সাফল্য ও রাজনৈতিক দর্শন ও দেশের বর্তমান গণতান্ত্রিক আন্দোলনে প্রবাসে বিএনপির ভূমিকা তুলে ধরেন।
সভায় অন্যানদের মধ্যে আরো বক্তব্য দেন গিয়াস উদ্দিন টিপু, নিজাম দোকানদার, রতন আহম্মেদ, টুটুল মিয়া, জাহাঙ্গীর খাদেম, সাইদুর রহমান সাইদ, ইলিয়াস মিয়া, মাহমুদুল হক, জনি আহমেদ, সোহাগ আহমেদ, হাবিব কাজী,কবির উদ্দিন, কাদের, সোহেল চৌধুরী এবং জাহাঙ্গীর আলমসহ জার্মান ও বার্লিন বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা। বক্তারা বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠার পর থেকে বিএনপি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বহুদলীয় গণতন্ত্র রক্ষায় আপোষহীন ভূমিকা পালন করে আসছে, দেশ যখনই সংকট বা অনিশ্চিত ভবিষ্যতের কবলে পড়ে তখনই দেশ এবং দেশের জনগণকে রক্ষার জন্য আল্লাহর নিয়ামত হিসেবে জিয়া পরিবার এগিয়ে আসে।
আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তাঁর সহধর্মিণী আপোষহীন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ যারা দেশ এবং গণতন্ত্র আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং দোয়া করা হয়।
সব শেষে সবাইকে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক দেয়া হয়।
Comments