মালদ্বীপ বিএনপির উদ্যোগে বেগম জিয়ার জন্মবার্ষিকী পালন
মালদ্বীপে বিএনপির উদ্যোগে দলের সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) রাজধানী মালের একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন এবং দেশের রাজনীতিতে তাঁর অবদানের কথা স্মরণ করেন প্রবাসী বিএনপির নেতাকর্মীরা।
বক্তারা বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে বেগম খালেদা জিয়ার ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর রাজনৈতিক আদর্শ ও গণতন্ত্রের চেতনা ধারণ করে প্রবাসে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মালদ্বীপ বিএনপির সহ-সভাপতি ইমরান হোসেন তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন দলের সিনিয়র সহ-সভাপতি মেহের মিয়া রানা, সহ-সভাপতি মো. মুক্তার হোসেন, সহ-সভাপতি মো. শাহ আলম, সহ-সভাপতি মো. ফারুক হোসেন, সহ-সভাপতি মো. বাবুল হোসেন, সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রবিউল অমল এবং সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
আলোচনায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম ও গণতন্ত্রের জন্য তাঁর দীর্ঘ লড়াই নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তাঁর আদর্শ ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বাংলাদেশ থেকে আগত হযরত মাওলানা অধ্যক্ষ মোশতাক ফয়েজী পীর সাহেব।
এ সময় দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে ঐক্যবদ্ধ হয়ে দলের নেতৃত্বকে শক্তিশালী এবং দেশ ও জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা।
Comments