ফ্রান্সে জোবরা কমিউনিটির মিলনমেলা
ফ্রান্সে অবস্থানরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন জোবরা কমিউনিটি ইন ফ্রান্সের উদ্যোগে ফিরে যায় নিজ শিকড়ের কাছাকাছি শিরোনামে প্যারিসের অদূরে লাকর্নোভ পার্কে বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
২ শতাধিক জোবরাবাসীর উপস্থিতিতে নারী-পুরুষ, শিশু-কিশোরসহ প্রায় ৬০টি পরিবার অংশগ্রহণ করে এ আনন্দ আয়োজনে।
৯ আগস্ট রবিবার সকাল ১০ টা থেকে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে আনন্দ আর বিনোদনের মুখর হয় প্যরিসের ঐতিহ্যবাহী লা-কর্নোভ পার্ক যেন রূপান্তরিত হয় প্যারিসের বুকের জন্য এক খণ্ড জোবরা।
আনন্দ মুখর ভালোবাসা আর সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উদযাপিত এ অনুষ্ঠানে ফ্রান্সের বিভিন্ন স্থানে বসবাসরতরা শেকড়ের টানে ছুটে আসেন এ মিলন মেলায়। সকাল থেকে দিনব্যাপী এই অনুষ্ঠান সন্ধ্যা ৮টায় সমাপ্ত হয়। বিভিন্ন রকম আনন্দ ও বিনোদনমূলক আয়োজনে অনুষ্ঠানটি অত্যন্ত জাঁকজমক এবং আনন্দে ভরপুর ছিল।
এ উপলক্ষে এ আলোচনা অনুষ্ঠান অজিত বড়ুয়ার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে ফ্রান্স বুদ্ধগয়া প্রজ্ঞাবিহারের অধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞাবংশ মহাথের, সাংবাদিক অনুপম বড়ুয়া টিপু প্রমুখ বক্তব্য দেন।
Comments