শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা
মানবসেবা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও সুসংগঠিত এবং গতিশীল করার লক্ষ্যে আগামী ২ (দুই) বছরের জন্য 'শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশন'-এর নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।
সংগঠনের চেয়ারম্যান মো. সোহাগ এবং মহাসচিব মোজাম্মেল হোসেন মোল্লার যৌথ অনুমোদনক্রমে সম্প্রতি রাজধানী ঢাকার মুগদাস্থ প্রধান কার্যালয় থেকে এই কমিটি প্রকাশ্যে আনা হয়।
ঘোষিত নতুন কমিটিতে ইতালি প্রবাসী হাজী মো. জসিম উদ্দিন-কে প্রধান উপদেষ্টা করা হয়েছে। একই সাথে ১৪ সদস্যের একটি অভিজ্ঞ উপদেষ্টামণ্ডলী গঠন করা হয়েছে, যার মধ্যে দেশ ও বিদেশের বিশিষ্ট শিক্ষাবিদ, পেশাজীবী ও সমাজসেবকরা স্থান পেয়েছেন।
সংগঠনের নির্বাহী নেতৃত্বে মো. সোহাগ (কুমিল্লা) চেয়ারম্যান এবং মো. রুস্তম আলী (ঢাকা) সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন। সহ-সভাপতি (ভাইস চেয়ারম্যান) হিসেবে মনোনীত হয়েছেন আবুল কালাম আজাদ, বিলকিস খানম কাজল, গোলাম সারোয়ার, মোঃ রাশেদ খাঁন, আব্দুল আলিম ও আজিম উদ্দিন বিশ্বাস।
সংগঠনের কার্যক্রমে প্রশাসনিক গতি আনতে ইতালি প্রবাসী মোজাম্মেল হোসেন মোল্লা-কে মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। মুখপাত্র হিসেবে মনোনীত হয়েছেন অধ্যাপক মাহবুবুর রহমান।
এছাড়া সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মো. মজিবুর রহমান (কুমিল্লা) এবং কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত হয়েছেন রুপালি আক্তার ডেইজি (নরসিংদী)। কমিটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ পদ যেমন—সমাজকল্যাণ, ধর্ম, প্রচার, মহিলা, শিক্ষা, স্বাস্থ্য, আন্তর্জাতিক, ত্রাণ ও পুনর্বাসন, এবং আইসিটি বিষয়ক সম্পাদক সহ মোট ৪১টি পদে দেশ ও প্রবাসী প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে একটি শক্তিশালী পূর্ণাঙ্গ কমিটি উপহার দেওয়া হয়েছে।
কমিটি অনুমোদনকালে সংগঠনের চেয়ারম্যান মো. সোহাগ ও মহাসচিব মোজাম্মেল হোসেন মোল্লা সকল নবনির্বাচিত দায়িত্বশীলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এক যৌথ বার্তায় তারা আশা প্রকাশ করে বলেন, "সংগঠনের প্রতিটি সদস্য সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সমাজ ও মানবকল্যাণে কাজ করে শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন।
Comments