মালয়েশিয়ায় ট্রিভেলালীগের পাসরকিন্ডল কাপ বাংলাদেশি প্রবাসীদের বিজয়
মালয়েশিয়া ট্রিভেলা লীগের আয়োজনে পারসকিন্ডল প্রিমিয়ার কাপ ২০২৬ এর বিডিএফসি মালয়েশিয়া চাম্পিয়ান হওয়ায় অসাধারণ এ বিজয়ে প্রবাসী খেলোয়াড়দের সম্মানিত করতে রবিবার ( ২ আগষ্ট) সন্ধ্যায় কুয়ালালামপুর পাঁচ তারকা একটি হোটেলে বিডিএফসির জয়ের সেলিব্রেশন আয়োজন করেন ম্যানেজমেন্ট কমিটি। এ সময় খেলায় দারুণ সফলতার জন্য তাদের হাতে ক্রেস তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।
উল্লেখ রাশিয়া, স্পেনসহ পৃথিবীর বিভিন্ন দেশের খেলোয়াড়দের সমন্বয়ে ১২ টি দল অংশগ্রহণ করে। যেখানে সর্বোচ্চ গোল দেন বিডিএফসির খেলোয়াড় সাইফুদ্দিন।
অনুষ্ঠানে অতিথিদের বক্তব্যে বিডিএফসি মালয়েশিয়া বাংলাদেশি এই ফুটবল ক্লাবটি ইতিমধো খেলাধুলায় প্রবাসী খেলোয়ারদের নিয়ে দারুণ সফলতা দেখিয়েছে। ৩০ বছর আগে যখন প্রবাসীরা মালয়েশিয়ায় আসা শুরু করেন, তখন প্রবাসীদের কোন খেলাধুলা করার সুযোগ ছিল না, বিডিএফসি মালয়েশিয়া প্রতিষ্ঠার পর থেকে বিশেষ করে ফাইন্ডার মোঃ ইকবাল হোসাইন এর প্রচেষ্টায় ও বিডিএফসির ম্যানেজমেন্টের অর্থায়নে মালয়েশিয়ার প্রবাসীরা খেলার সুযোগ পাচ্ছে বলে মন্তব্য করেন বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়ার সিনিয়র সহসভাপতি মোঃ আলী আজগর মিলন।
একই সাথে বিডিএফসির ম্যানেজমেন্ট কমিটিতে রাফিজ রহমান রাসেল কে সভাপতি, মোঃ আজগার আলী মিলন, সোহাগ আহম্মেদ (সিনিয়র সহসভাপতি), শাহাজান আলম ( সহ সভাপতি), মোঃ সাইফুদ্দিন (সাধারণ সম্পাদক), যুবায়ের রহমান (যুগ্ম সম্পাদক), অপু রায়া রাইহান(সাংগঠনিক সম্পাদক), জাহিদ খান ( সহ সাংগঠনিক সম্পাদক), বাপ্পী কুমার দাস ( মিডিয়া সম্পাদক ও বিডিএফসির সাবেক সভাপতি হাজি মুবিন ভূঁইয়া ও সাংবাদিক ও ক্রিড়া প্রেমী মোস্তফা ইমরান রাজুকে উপদেষ্টা করে নতুন ম্যানেজমেন্ট কমিটির ঘোষণা দেওয়া হয়।
এ সময় নবনির্বাচিত সভাপতি, সাবেক সভাপতি প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমরা অতীতের মতো, মালয়েশিয়া প্রবাসীদের খেলাধুলার জন্য সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব। শুধু কুয়ালালামপুর না, আমরা মালয়েশিয়ার সব রাজ্যের প্রবাসীদের খেলাধুলার আয়ত্তে আনতে চাই। এর জন্য আমাদের ম্যানেজমেন্ট কমিটি সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখবে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন সৈয়দ রাসেন রানা প্রেসিডেন্ট ( বিপিউইএস), কৌহিনূর জোয়াদ্দার ( ব্যবসায়ী)।
Comments