আন্তর্জাতিক বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থা স্কটল্যান্ড শাখার আহবায়ক কমিটি গঠন
বিশ্বজুড়ে বাংলা ভাষাভাষী মানুষের মাঝে শেকড়ের সুর ছড়িয়ে দেওয়া ও প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাঙালি সংস্কৃতিকে পরিচিত করা এবং বাউল ও লোকসংগীত সংস্কৃতি, ঐতিহ্যের ধারাকে ধরে রাখা ও চর্চা অব্যাহত রাখতে স্কটল্যান্ডের রাজধানী এডিনবড়ায় ১৫ জুলাই ২০২৬ ইরেজি সাত সদস্য বিশিষ্ট 'আন্তর্জাতিক বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থা স্কটল্যান্ড শাখার একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। এতে রবিন হোসাইন, জেমস রোজারিও, নন্দন বড়ুয়া, কল্যাণ চক্রবর্তী, রাজা সেলিম, মলয় সরকার, মিরস্লাভা হক ইগ্নদোভ ও মলয় সরকারকে সদস্য এবং শাহ ইমদাদুল হক বাবুকে আহবায়ক ও আজিম মাহমুদ সুমনকে সদস্য সচিব মনোনীত করা হয়। উল্লেখ, আগামি তিন মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করার অনুমতি প্রদান করেন বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থা কেন্দ্রীয় কমিটির সভাপতি বাউল শফি মন্ডল।
এ সময় উপস্হিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সরদার হীরক রাজা,অধ্যাপক তারেক রেজা,অধ্যাপক জাহিদুল কবির,বাউল ডলি মন্ডল,জোহরা জেমি,আহবায়ক কমিটির সদস্যসহ সাংবাদিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি ও এডিনবড়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা। উল্লেখ্য, ২০০৫ সালে ইউনেস্কো বাংলাদেশের বাউল গানকে 'বিশ্বের মৌখিক ও বিমূর্ত ঐতিহ্য' (ফোক কালচারাল হেরিটেজ) হিসেবে স্বীকৃতি দেয়। সেই সাংস্কৃতিক উত্তরাধিকার ধরে রাখতে এবং বিশ্বমঞ্চে বাঙালির লোকজ ঐতিহ্যকে শক্তিশালী করাই এই কমিটির মূল লক্ষ্য।
Comments