মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ইতালির মিলানোস্থ সোনারগাঁও রেস্তোরাঁয় অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন মিলান বাংলা প্রেসক্লাব ইতালির প্রতিষ্ঠাতা সভাপতি রিয়াজুল ইসলাম কাওছার। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল বাছিত দলই। বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব শিমুল, অর্থ বিষয়ক সম্পাদক জুবায়ের আহমেদ শিশু, সদস্য আশিফ শাহরিয়ার রাজিব, সদস্য সাইফুল ইসলাম মোল্লাসহ অন্যরা।
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির পক্ষ থেকে বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স পরিবর্তন করে ইতালিয়ান লাইসেন্স (পাতেন্তা )প্রদানের জন্য বাংলাদেশ দূতাবাস রোম এবং কনসুলেট জেনারেল মিলানের প্রতি শক্ত কুটনৈতিক তৎপরতার মাধ্যমে ইতালিয়ান অথরিটির সাথে সমন্বয় করার জোর অনুরোধ জানানো হয়। এছাড়া প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের লাশ বিনা শর্তে সরকারি খরচে দেশে প্রেরণ, প্রনোদনা নয় বরং প্রবাসীদের পেনশন প্রদান, প্রধানমন্ত্রীর প্রবাসী কার্ড গ্রহণের জন্য বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রায় দেড় কোটি প্রবাসীদের প্রতি আহ্বান জানানো হয়। এবং বাংলাদেশে আগারগাঁওয়ে আটকে থাকা বাংলাদেশী প্রবাসীদের পাসপোর্ট সকল প্রকার ত্রুটি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে দূতাবাস ও কনস্যুলেটের মাধ্যমে অতি দ্রুত প্রদানের জন্য জোর দাবি জানানো হয় সংশ্লিষ্ট দফতরে প্রতি।
Comments