ইতালিতে মানিকগঞ্জ জেলা সমিতির ঈদ পুনর্মিলনী ও পিঠা উৎসব অনুষ্ঠিত
সুদূর প্রবাসে যান্ত্রিক জীবনের ব্যস্ততা আর ক্লান্তি ভুলে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ইতালিতে হয়ে গেল বর্ণিল 'ঈদ পুনর্মিলনী ও পিঠা উৎসব'।
মানিকগঞ্জ জেলা সমিতি, ইতালির উদ্যোগে আয়োজিত এই মিলনমেলায় রোমসহ ইতালির বিভিন্ন শহর থেকে প্রবাসী বাংলাদেশিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এসময় উৎসবটি পরিণত হয় প্রবাসে এক টুকরো বাংলাদেশে।
আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিল বাঙালির ঐতিহ্যবাহী পিঠা উৎসব। বিদেশের মাটিতে দেশীয় স্বাদের হরেক রকমের পিঠা আর প্রাণের আড্ডায় মেতে ওঠেন উপস্থিত প্রবাসীরা।
সংগঠনের সভাপতি মো: রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাস, রোমের প্রথম সচিব ও দূতালয় প্রধান মো: মারজুক ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, 'আমাদের কৃষ্টি ও সংস্কৃতি প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়। এটি বিদেশে আমাদের শেকড়কে ধরে রাখতে সহায়তা করবে'।
অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা মরহুম মোতালেব মোল্লার অবদানকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন এবং সাংগঠনিক সম্পাদক মো: রেজাউল করিম রেজার পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সদস্য শফিকুল ইসলাম শাহাদাত। এছাড়া পুরো অনুষ্ঠানটি সঞ্চালনায় সহযোগিতা করেন সামিয়া আক্তার।
উৎসবে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা নুরুল ইসলাম খান, উপদেষ্টা আইয়ুব আলী বিশ্বাস, মো: শাহিন খান, আবেদ আলী, সদস্য মো: নায়েব আলী, শরিফ উদ্দিন, মোজাম্মেল হোসেন মোল্লা ও মোশাররফ হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মো: বশির, সহ-সভাপতি ফজলুর রহমান, মো: বশির উদ্দিন, আলাউদ্দিন প্রামানিক, মজিবর মাতব্বর, গাফ্ফার হোসেন, সোহরাব হোসেন, যুগ্ম সম্পাদক আব্দুর রশিদ, সামিয়া আক্তার, প্রচার সম্পাদক আব্দুল আল মামুন এবং মহিলা সম্পাদিকা ফাতেমা হোসাইন (তমা), মেরিন সুলতানা, সহসমাজ কল্যাণ সম্পাদক হাসান আলী ও শহীদ আলী সহ সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা।
বক্তারা বলেন, প্রবাসে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখতে মানিকগঞ্জ জেলা সমিতির এই ধরনের উদ্যোগ অত্যন্ত কার্যকর। তারা আশা প্রকাশ করেন, এই ধরণের উৎসব প্রবাসীদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে পিঠা তৈরি করে আনা নারীদের মধ্যে লটারির মাধ্যমে বিশেষ পুরস্কার বিতরণ করা হয়।
Comments