স্বাভাবিকভাবেই এবারের ঈদের নামাজ সম্পন্ন হয়েছে আমিরাতে
মধ্যপ্রাচ্যজুড়ে অস্বাভাবিক পরিস্থিতির সত্য মিথ্যা খবরে মিডিয়া সরগরম থাকলেও পবিত্র ঈদুল ফিতরের নামাজে মানুষের সরব উপস্থিতিই প্রমাণ হয়েছে যথেষ্টই স্বাভাবিক পরিবেশ বিরাজ করছে মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ দেশ সংযুক্ত আরব আমিরাতে,
যদিও জননিরাপত্তার কথা বিবেচনা করে কর্মকর্তারা বাহিরের নামাজ আদায়ের পরিবর্তে ঈদের মুসল্লিদের এবার নিজ নিজ এলাকার মসজিদগুলোতে নামাজ আদায় করার আহবান জানিয়েছিলেন, কর্তৃপক্ষ আরও জানিয়েছিলেন ঈদের নামাজের জন্য মুসল্লিদের জায়গা দিতে সংযুক্ত আরব আমিরাতের সব মসজিদ প্রস্তুত। সেই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া আনুষ্ঠানিক নির্দেশনা ও নিয়মাবলি মেনে চলতে জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছিল।
বাস্তবে দেখা যায় রাস্তা ঘাটে নামাজগাহে মুসল্লীদের আনন্দচিত্ত ঢলে ঢলে উপস্থিতি এবং সেসব মানুষের মাঝে নেই কোনো প্রকার ভয় সংশয়ের লেশমাত্র , যা মুলত এ দেশে বসবাসরত মানুষের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের অক্লান্ত পরিশ্রমেরই প্রতিফলন বলে মনে করছেন প্রবাসীরা।
বরাবরের মতো সূর্যোদয়ের ১৫ মিনিট পরে ঈদুল ফিতরের নামাজ শুরু হয় আর সাতটার মধ্যে খুতবান্তে নামজ শেষ হয়।
দেশ-দশ ও বিশ্ব শান্তির জন্য দোয়া শেষে মুসল্লীরা ঈদ আনন্দ ভাগাভাগি করতে যার যার মতো করে ছড়িয়ে পড়ে এবং যথাযথভাবেই নিরাপত্তা ও ঈদ আনন্দ উপভোগে করছে।
Comments