স্কটল্যান্ডে উৎসবমূখর পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মুসলমানদের বৃহৎ উৎসবের মধ্যে অন্যতম পবিত্র ঈদুল ফিতর শুক্রবার (২০ মার্চ) স্কটল্যান্ডের রাজধানী এডিনবড়াসহ বিভিন্ন স্থানে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশি ও পাকিস্তানি অধ্যূষিত এলাকার ব্লাকহল মসজিদে সকাল ৭:১৫ টায় ঈদের প্রথম জামাত এবং পরপর চারটি জামাত অনুষ্ঠিত হয়।
ব্লাকহল মসজিদে মহিলাদের নামাজের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়। এর ফলে প্রবাসী নারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
এছাড়া সেন্টার মসজিদ,শাহজালাল মসজিদ, ইকরা মসজিদ, রোক্সবার্গ মসজিদ পর্টোবেল্ল মসজিদ, বন্নিরিগ মসজিদসহ শহরের বিভিন্ন মসজিদে একাধিক জামাতে শরীক হয়ে ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন। জুম্মার দিন থাকায় নারী-পুরুষের পাশাপাশি শিশু-কিশোরের উপস্হিতিতে পরিবেশটি হয়েছিলো।
তবে মার্কিন-ইসরাইল,ইরান যুদ্ধে মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে হামলা ও ধ্বংসযজ্ঞের কারণে আনন্দের মাঝেও যেন একধরণের অস্বস্তি ও আতঙ্কের ছাপ ফুটে ওঠে স্বজনদের মন। এ সময় তারা দেশে থাকা স্বজনদের স্মরণ করেন। বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় করা হয় বিশেষ মোনাজাত। নামাজ শেষে একে ওপরের সঙ্গে কোলাকুলির মাধ্যমে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেন সকলে।
Comments