বিএনপির ভূমিধস বিজয়ে আমিরাত যুবদলের অভিনন্দন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি ভূমিধস বিজয় লাভ করায় সংযুক্ত আরব আমিরাত যুবদলের পক্ষ হতে দেশবাসী, প্রবাসী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন এবং দোয়ার আয়োজন করা হয়।
যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ভাই ভোলা-০৪ আসন সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আমিরাত যুবদলের পক্ষ হতে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
আরব আমিরাত কেন্দ্রীয় যুবদলের নেতা আহাদুজ্জামান সরকার এর সভাপতিত্বে ও যুবদল নেতা আনোয়ার হোসাইন ও ফরহাদ হোসেন এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আমিরাত বিএনপি'র আহবায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম, প্রধান বক্তা ছিলেন আরব আমিরাত যুবদল নেতা নীল রতন দাস।
বিশেষ অতিথি ছিলেন আরব আমিরাত যুবদলের পরিশ্রমী নেতা মো: সোহেল চৌধুরী, যুবদল নেতা সরিয়ত উল্লাহ সবুজ, রিপন মজুমদার, মামুন, কালাম, আলীনুর ইসলাম, সাইদূর রহমান, তাজুল ইসলাম সবুজ, শরীফুল ইসলাম, মঞ্জুর হাসান রিপন, লোকমান, রিপন রিপন তালুকদারসহ অনেকেই।
আরও ছিলেন আরব আমিরাত যুবদলের বিভিন্ন ইউনিট থেকে আসা নেতারা। অনুষ্ঠানের শুরুতেই কোরআন তিলোয়াত করা হয় ও সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
বক্তারা তাদের বক্তব্যে বলেন তারেক রহমান এর নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী দেশ হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে।
তারা আরও বলেন, নতুন সরকার বাংলাদেশকে সন্ত্রাস, চাঁদাবাজ, দুনীতি, অর্থপাচার, লুটতারাজ, মাদকমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করবেন।
প্রবাসীদের পক্ষ হতে নতুন সরকারের কাছে প্রত্যাশা মধ্যপ্রাচ্যে ভিসা জঠিলতা নিরসন, টিকিট সিন্ডিকেট ভেঙে দেওয়া ও বাংলাদেশ এয়ারপোর্টে নিরাপদ যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করবেন।
আলোচনা শেষে বিগত আন্দোলন সংগ্রামে সকল শহীদ, মরহুমা বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, শহীদ ওসমান হাদি, সকলের রুহের মাগফেরাত কামনা ও নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান সহ সকলের জন্যে দোয়া করা হয়।
সভাপতির সমাপনী বক্তব্যের মধ্যে দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
Comments