সঠিক নিয়মে ইলেকট্রিক কেটলি ব্যবহার না করলে হতে পারে বিপদ
বর্তমান সময়ে প্রায় সব বাসাতেই ইলেকট্রিক কেটলি ব্যবহার করা হয়। বিশেষ করে চা, কফি বা তাড়াতাড়ি গরম পানি প্রয়োজন হলে এটি অতি সহজ এবং দ্রুত সমাধান দেয়। আর এই শীতে ইলেকট্রিক কেটলির ব্যবহার আরও বেড়ে যায়। সহজে পানি গরম করার সহজ সমাধান ইলেকট্রিক কেটলি। তবে, সঠিক নিয়মে এটি ব্যবহার না করলে দুর্ঘটনার ঝুঁকি থেকে যায়। তাই ইলেকট্রিক কেটলি ব্যবহারের সময় নিচের ৫টি নিরাপত্তা টিপস মেনে চলা উচিত। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে উঠে এসেছে বিষয়টি। বিশেষজ্ঞরা দুর্ঘটনা এড়াতে কিছু টিপস দিয়েছেন। যেগুলো হলো:-
অতিরিক্ত পানি না ভরা: ইলেকট্রিক কেটলির মধ্যে সর্বোচ্চ পানি ভরার একটি সীমা নির্ধারিত থাকে। এটি অতিক্রম করলে ফুটন্ত পানি উপচে পড়তে পারে, যা পুড়ে যাওয়ার ঝুঁকি বাড়ায়। কেটলি ব্যবহার করার ক্ষেত্রে সবসময় নির্ধারিত সীমা পর্যন্ত পানি ভরতে হবে, এর বেশি রাখা যাবে না।
বেস শুকনো রাখা: ইলেকট্রিক কেটলির বেস অংশটি সবসময় শুকনো রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেস ভেজা থাকলে বৈদ্যুতিক শর্ট সার্কিট বা দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায়। কেটলি রাখার জায়গাটি নিয়মিত পরিষ্কার রাখুন এবং ব্যবহারের আগে নিশ্চিত করুন যে বেসটি সম্পূর্ণ শুকনো।
শুধু পানি ফুটান: অনেকেই আছেন সময় বাঁচাতে ইলেকট্রিক কেটলিতে দুধ, স্যুপ বা অন্যান্য তরল গরম করেন। এতে ইলেকট্রিক কেটলির কার্যকারিতা নষ্ট করতে পারে। ইলেকট্রিক কেটলি কেবল পানি গরম করার জন্য ডিজাইন করা হয়েছে। তাই অন্য কিছু ফুটাতে গেলে কেটল নষ্ট হওয়ার ঝুঁকি থাকে।
ব্যবহারের পর বন্ধ করুন: ইলেকট্রিক কেটলি ব্যবহারের পর যদি এটি বন্ধ না করা হয়, তবে অতিরিক্ত গরম হয়ে যন্ত্রটি ক্ষতিগ্রস্ত হতে পারে। অনেক মডেলে অটোমেটিক শাটডাউন ফিচার থাকে, তবে এটি নিশ্চিত করা উচিত যে ব্যবহারের পর কেটলি বন্ধ আছে।
নিয়মিত পরিষ্কার: ইলেকট্রিক কেটলি নিয়মিত স্কেল জমা হতে পারে, যা যন্ত্রটির কার্যকারিতা কমিয়ে দেয়। এটি পরিষ্কার করতে নির্ধারিত সময় পরপর ভিনেগার বা লেবুর রস ব্যবহার করে স্কেল দূর করুন। এতে কেটলি দীর্ঘস্থায়ী হবে এবং স্বাস্থ্যকর পানি সরবরাহ করবে।
এই ৫টি সহজ কিন্তু কার্যকরী টিপস মেনে চললে ইলেকট্রিক কেটলের কার্যকারিতা বাড়ানো সম্ভব এবং দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা যায়। সঠিক যত্ন নিলে এটি আপনার দৈনন্দিন জীবনকে আরও সহজ এবং নিরাপদ করে তুলতে পারে। তাই, আজই এই টিপসগুলো আপনার দৈনন্দিন ব্যবহারে যুক্ত করুন।
Comments