লোডশেডিংয়ে বরফ সংকট, সাগরে যেতে পারছে না ট্রলার
বরিশাল বিভাগের মহিপুর মৎস্য অবতরন কেন্দ্র ও আলীপুরে ঘন ঘন লোডসেডিংয়ের কারনে দেখা দিয়েছে তীব্র বরফ সংকট। প্রতিনিয়ত ১২ থেকে ১৪ ঘন্টা লোডশেডিংয়ের কারনে চাহিদার তুলনায় উৎপাদন অনেকটা কম হওয়ায় দ্বিগুন বেড়েছে বরফের দাম।
ট্রলার মাঝি শাহজালাল জানান, ১৫০ টাকার বরফের ক্যান বিক্রি হচ্ছে ৩০০ টাকায় কিনতে হচ্ছে । তারপরও পাওয়া যাচ্ছে না বরফ।
ট্রলার মালিক শামছু ব্যাপারি বলেন, বরফ সংকটে মাছ শিকারে যেতে পারছেনা শত শত মাছধরা ট্রলার। ইলিশের ভরা মৌসুম হওয়া সত্ত্বেও গত এক সপ্তাহ ধরে বরফের অভাবে সাগরে যেতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন জেলেসহ মৎস্য সংশ্লিষ্টরা। তারা মৎস্য বন্দরগুলোতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবারহের দাবি জানিয়েছেন।
কুয়াকাটা পল্লি বিদ্যুৎ ডিজিএম মস্তফা আমিনুর রাশেদ বলেন, মৎস্য-বন্দর মহিপুরে ১১ মেগাড বিদ্যুতের প্রয়োজন তার বিপরীতে পাচ্ছি চার মেগাওয়াট তাতে তাতে দৈনিক ৮ ঘণ্টা সার্ভিস দেয়া সম্ভব বাকি ১৬ ঘন্টা সংশ্লিষ্ট এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে। এ অবস্থার পরিবর্তন কবে হতে পারে তা বলা যাচ্ছে না।
Comments