বাংলাদেশের বীমা খাতকে আরও শক্তিশালী ও ভবিষ্যৎমুখী করতে একসঙ্গে কাজের প্রত্যয়
বাংলাদেশের বীমা খাতের উন্নয়ন ও অগ্রযাত্রায় নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (IDRA)-কে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি।
এ উপলক্ষে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের চেয়ারম্যান কাজী মুস্তাইদ মুর্শেদ এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফারজানা চৌধুরী; আইডিআরএ-এর চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন এবং সদস্য (নন-লাইফ) মোহাম্মদ আবু বকর সিদ্দিক অংশ নেন। এ সময় বাংলাদেশের বীমা খাতকে আরও শক্তিশালী, অন্তর্ভুক্তিমূলক, উদ্ভাবনী ও ভবিষ্যৎ উপযোগী করে গড়ে তোলার বিষয়ে পারস্পরিক মতবিনিময় ও অঙ্গীকার ব্যক্ত করা হয়।
বীমা খাত দ্রুত পরিবর্তিত হওয়ার সঙ্গে সঙ্গে গ্রাহকের আস্থা বৃদ্ধি, বীমা সুরক্ষার পরিধি সম্প্রসারণ, ঝুঁকি মোকাবিলায় সক্ষমতা বাড়ানো এবং প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
ব্যক্তি, ব্যবসা প্রতিষ্ঠান ও দেশের বিভিন্ন জনগোষ্ঠীর পরিবর্তিত চাহিদা পূরণে আরও সহজলভ্য, আধুনিক ও কার্যকর বীমা ব্যবস্থা গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
এছাড়া জানানো হয়, বাংলাদেশের বীমা খাতকে আরও জনবান্ধব, প্রগতিশীল ও ভবিষ্যৎমুখী করে গড়ে তোলাই এখন সবার সম্মিলিত লক্ষ্য।
Comments