হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৯ শিশুর মৃত্যু, শনাক্ত ১ হাজার ৩৬১ জন
হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে নিশ্চিত হাম ও সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৬১ জন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামসংক্রান্ত নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ৩৬১ জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গে ১ হাজার ২৫৬ জন মারা গেছেন।
এর আগে সোমবার (২৩ নভেম্বর) সারাদেশে হাম বা এর উপসর্গে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। ওই দিন আক্রান্ত হয়েছিলেন ১ হাজার ৪১৭ জন, যার মধ্যে ৯৬ জন ছিলেন নিশ্চিত হাম রোগী এবং ১ হাজার ৩২১ জন সন্দেহজনক হাম রোগী।
Comments